Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে পাবলিক প্লেসে প্রথমবারের মতো ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন হায়াতুনের উদ্যোগে

পঞ্চগড় প্রতিনিধি
মার্চ ১০, ২০২৬ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে জনসমাগমস্থল ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে মাতৃদুগ্ধ দানের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন হায়াতুন আলম। পঞ্চগড়ের তরুণ নেতা ও নুরজাহান হোটেলের প্রোপাইটর হায়াতুন নিজ উদ্যোগে পৌর শহরে প্রথমবারের মতো একটি ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করেছেন।

পাঁচ দশক ধরে বাংলাদেশে সরকারি ও বেসরকারি কর্মস্থলে নিরাপদ মাতৃদুগ্ধ দান কেন্দ্রের অভাব থাকা সত্ত্বেও হায়াতুন আলমের উদ্যোগে এটি প্রথমবারের মতো বাস্তব রূপ পেল। তিনি বলেন, “সুন্দর, সুস্থ ও সবলভাবে শিশুদের বেড়ে ওঠা এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ডে-কেয়ার সেন্টার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন জরুরি।”

হায়াতুন আলম আরও বলেন, নারীদের কর্মজীবন ও শিক্ষা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এখন সময় এসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানকে কার্যকর পদক্ষেপ নিতে। তিনি বলেন, “সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা, শপিং মল, কলকারখানা, বাস টার্মিনাল, স্থলবন্দর, পেশাজীবী সংগঠন, ট্রেড ইউনিয়ন ও মানবাধিকার সংগঠনগুলোর সোচ্চার ভূমিকা প্রয়োজন।”

পঞ্চগড়ের সমাজ ও শিশুদের সুস্থ বিকাশের জন্য হায়াতুন আলমের এই উদ্যোগকে স্থানীয়রা প্রশংসা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।