Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে তিন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা, মোট ১০ হাজার টাকা

জয়পুরহাট প্রতিনিধি
মার্চ ১০, ২০২৬ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট শহরের তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন নিয়ম ভঙ্গের অভিযোগে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যৌথভাবে শহরের বাজার তদারকি অভিযান পরিচালনা করে। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম তানভীর উল আলম।

অভিযানের সময় হারাইল এলাকার উদয়ন ফিলিং স্টেশন-এ তেল পরিমাপ যন্ত্রের ভেরিফিকেশন না করা এবং অন্যান্য অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া থানা রোডের মেসার্স হিমেল ট্রেডার্স-কে ১ হাজার টাকা এবং রেলগেট এলাকার সৌদি খেজুর ঘর-কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই কর্মকর্তা জানান, বাজারে পণ্যের সঠিক ওজন ও মান নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।