মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্ডাডল ও ইয়াবাসহ মনি ওরফে সাথী নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনাকে ঘিরে উপজেলাজুড়ে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।
মঙ্গলবার (১০ মার্চ) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে বিরামপুর পৌরসভার কেডিসি রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত মনির বিরুদ্ধে মাদক সংক্রান্ত প্রায় ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এর আগে কয়েকদিন পূর্বে একই এলাকা থেকে গেনদি নামের আরও একজন মাদক কারবারিকে আটক করা হয়। একই এলাকায় বারবার মাদক কারবারি ধরা পড়ায় স্থানীয়দের মাঝে উদ্বেগ বাড়ছে।
নারী হচ্ছেন মায়ের জাতি—যাদের স্নেহ ও মমতায় একটি পরিবার গড়ে ওঠে। অথচ সমাজের কিছু নারী যখন মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন, তখন তা শুধু আইনের লঙ্ঘনই নয়; অন্য মায়ের সন্তানদেরও মাদকাসক্তির দিকে ঠেলে দেয়, যা সমাজ ও প্রজন্মের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
পৌরশহরসহ পুরো উপজেলায় কোথাও কোথাও গোপনে মাদক বিক্রি হচ্ছে। মাঝে মাঝে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও গ্রেফতার করা হলেও মাদক পুরোপুরি নির্মূল না হয়ে অনেক সময় নিয়ন্ত্রণের মধ্যেই সীমাবদ্ধ থাকছে বলে মনে করছেন অনেকে।
এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সরকার বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ধরনের অপরাধ দমনে সকলের সহযোগিতা প্রয়োজন।গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.