মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি ( নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ১১ ই মার্চ রোজ বুধবার উপজেলা হল রোমে স্থানীয় নেতৃবৃন্দ, সরকারি/ বেসরকারি, কর্মকর্তা / কর্মচারী, শিক্ষক,সুপার, অধ্যক্ষ, ঈমাম/ মোয়াজ্জেম, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য,সাংবাদিক, ও সুশীল সমাজের লোকজন নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ সোহান বিন নবাব এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুড়ি উপজেলা বিএনপি সভাপতি ও গাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুড়ি উপজেলা জামাতের আমীর ও কৃষ্ণপুর আলীম মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত )মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন,এবং খালিয়াজুড়ি উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরেফিন আজিম।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা আরিফুল ইসলাম আরিফ, এরশাদুল আলম শাহীন, মোঃ ফুল মিয়া, যুবদল সভাপতি এনামুল হক ছোটন, ছাত্রদল সভাপতি মাজহারুল ইসলাম পলিন, সাংবাদিক আবুল কাসেম আবাদি, মোঃ আবুল কালাম, মুস্তাফিজুর রহমান রনি।
উপস্থিত ছিলেন, নেত্রকোনা ৪ আসনের মাননীয় এমপি (সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী)জনাব লুৎফুজ্জামান বাবরের প্রতিনিধি মোঃ জহির আহমেদ ( জিকু ), খালিয়াজুড়ি উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, হিসাব রক্ষণ কর্মকর্তা,প্রাথমিক শিক্ষা অফিসার, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা, আনসার ভিডিপির কর্মকর্তা, নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মোঃ হারুন অর রশীদ, বিএনপি নেতা রিয়াজ উদ্দিন তালুকদার সুখন, উলামাদলনেতা হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন,শিবিরের সভাপতি রাসেল আহমেদ, সাংবাদিক সেলিম আহমেদ, জসিম উদ্দিন ও বিভিন্ন মসজিদের ঈমাম / মোয়াজ্জেম / মুসুল্লিসহ প্রায় শতাধিক মানুষ।
সবশেষে খালিয়াজুড়ি উপজেলা মডেল মসজিদের ঈমাম মাওলানা আবু দাউদ দেশের ও জনগণের সার্বিক কল্যাণ কামনা সহ সকল শহিদ ও মৃত ব্যাক্তিদের আত্মার মাগফিরাত এবং শান্তি কামনা করে দোয়া করেন।

