মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
পবিত্র ঈদ-উল ফিতর ২০২৬ উপলক্ষে দিনাজপুর জেলার ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে এ ঈদ উপহার প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) দিনাজপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলার সদর,বিরল ও চিরিরবন্দর উপজেলার উপস্থিত সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়। এ সময় ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যার মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নূরুজ্জামান, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, দিনাজপুর। তিনি ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং উপস্থিত সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন সময়ে জনগণের পাশে দাঁড়াতে আনসার ও ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সরকারের বিভিন্ন সামাজিক কার্যক্রম বাস্তবায়নেও তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদের এই উপহার তাদের প্রতি সম্মান ও ভালোবাসার একটি প্রতীক।
তিনি আরও বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সবসময় দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তারা একইভাবে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করে যাবে।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল ১ কেজি পোলাও চাল, ২০০ গ্রাম করে দুই প্যাকেট সাধারণ সেমাই, ২০০ গ্রাম করে দুই প্যাকেট লাচ্ছা সেমাই, ২০০ গ্রাম গুঁড়া দুধ, ৫০০ গ্রাম চিনি, ৩০০ গ্রাম মুড়ি (এক প্যাকেট), আধা কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল এবং একটি লোগোসহ শপিং ব্যাগ। এসব উপহার সামগ্রীর মোট মূল্য ধরা হয়েছে প্রায় ১ হাজার ৪৫ টাকা।
অনুষ্ঠানে আনসার ও ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ জেলার বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের সম্মিলিত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে উৎসবমুখর ও প্রাণবন্ত।
ঈদ উপহার পেয়ে ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাগণ আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও দেশের সেবা ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.