জুলফিকার বাবলু,মাদারগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরে রাজকীয় সৌদি সরকার কর্তৃক উপজেলার পৌর এলাকার একটি হাফেজিয়া মাদরাসা ও এতিম খানাসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানায় ৮ কেজি ওজনের ১৯ কার্টন খেজুর বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে ১৭ টি প্রতিষ্ঠানের মাঝে এই খেজুর বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী উপস্থিত থেকে স্ব- স্ব প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালকদের মধ্যে খেজুরের কার্টন বিতরণ করেন।
সেই সময় উপস্থিত ছিলেন, মাদারগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা তাজ উদ্দিন ও মাদারগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকগণ।
সেই সময় উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী প্রতিষ্ঠান প্রধানদের উদ্যেশে বলেন, আপনারা খেজুর গুলো সুষ্ঠু বিতরণ নিশ্চিত করবেন।কোন প্রকার অভিযোগ যেন না শোনা যায়। স্বচ্ছভাবে বিতরণ নিশ্চিত করবেন।

