Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভাণ্ডারিয়ায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

Link Copied!

মো.শফিউল ইসলাম রনি,ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ভাণ্ডারিয়া শাখা অফিস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কোস্ট ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক রাকিব হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশনের বরিশাল জোনের আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী আব্দুর রব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুর কালাম মলাদ জোমাদ্দার, ভাণ্ডারিয়া জামায়াতের রাজনৈতিক ও প্রশাসনিক সেক্রেটারি তমিজ উদ্দিন কাজল মিয়া প্রমুখ।

 

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মিয়াবাড়ি বাউতুর মামুর জামে মসজিদের ইমাম মাওলানা ইমরান হোসেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কোস্ট ফাউন্ডেশন ১৯৯৮ সাল থেকে উপকূলীয় এলাকায় নারী, শিশু ও সুবিধা বঞ্চিত মানুষের জীবনযাত্রার উন্নয়নে টেকসই ও সুষম বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।