Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে লোহাগড়ায় অগ্নিকান্ডে দুটি বসত বাড়ি পুড়ে ছাই

স্টাফ রিপোটার,নড়াইল
মার্চ ১৩, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোটার,নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে দুটি বসত বাড়ি ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (১৩মার্চ) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডে প্রায় চল্লিশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দুটি পরিবারের লোকজনের দাবি।

এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার বয়রা গ্রামের মোহাম্মদ মিলন কাজীর রান্না ঘরের রাইস কুকার থেকে রাত সাড়ে ৪টার দিকে আগুন ধরে আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় পাশের বাড়ি হাসমত আলীর ঘরে আগুন লেগে যায়। রাতে পরিবারের লোকজন আগুন দেখে চিৎকার করলে গ্রামবাসী বিভিন্ন বাড়ি থেকে টিউবলের পানি এনে আগুন নেভানোর চেষ্টা করে। এসময় দুটি বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে থাকে। পরে ফায়ার সার্ভিস কে খবর দেওয়া হয়। তারা আসতে আসতে দুটি বাড়ির সবকিছু পুড়ে থাকে।

লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহাগউজ্জামান বলেন, শুক্রবার দিবাগত রাত ৫টার দিকে অগ্নিকান্ডে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমরা ও এলাকার লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ততক্ষণে বাড়ি দুটি অধিকাংশ পুড়ে যায়। তিনি আরো বলেন,রাইস কুকার বা বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।