Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে পেশাজীবী বিভাগের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পেশাজীবী বিভাগের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ মোড়লের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি গাজী মোস্তফা কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার।

বৈঠকে বক্তব্য দেন উপজেলা শিক্ষা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল বারী, আইসিটি বিভাগের প্রধান মাওলানা আল-মামুন, ভিডিএফ সভাপতি ডা. আবু জাহাম, ডা. সোহরাফ হোসেন, আবু সুফিয়ান ও আব্দুস সালামসহ উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা।

বৈঠকে সংগঠনের কার্যক্রম গতিশীল করা, পেশাজীবীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং আগামীর বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।