নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলের সভাপতিত্বে এবং আহ্বায়ক আশরাফুজ্জামান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো. শামছুল হক আকন্দ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক আমিনুল ইসলাম আনজু, ধূরুয়া ডিএস দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, জীবন মিয়া, সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজী, জামায়াত নেতা মাওলানা নূরুল আমিন, সাংবাদিক এ হান্নান আল আজাদ এবং শিক্ষক আনোয়ার হোসেনসহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম। ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.