অশোক মুখার্জি, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি
এ্যাডভোকেট মেহেদী হাসান রুবেল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৮ টায় কলাপাড়া হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকদিন ধরে তনি শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। গতকাল তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়।
এ্যাডভোকেট মেহেদী হাসান রুবেল, আজ সকাল ১১ টার কলাপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদে প্রথম জানাজা নামাজ সম্পন্ন হয়।
এ্যাডভোকেট মেহেদী হাসান রুবেল এর গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামে শুক্রবার ১৩ মার্চ বাদ জুমা দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠান শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী ৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সাংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, জেলা দায়রা জজ মো. শহিদুল্লাহ, কলাপাড়া উপজেলা সিনিয়র সিভিল জজ মহিদুল হাসান, মাজিস্ট্রেট রাব্বি ইসলাম রনি, পটুয়াখালী জেলা বারের সভাপতি এ্যাড. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এ্যাড. শরিফ মো. সালাউদ্দিন, কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. খন্দকার নাসির উদ্দীন ও সাধারণ সম্পাদক এ্যাড. আবুল হোসেন সহ সকল আইনজীবীরা, কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম, কলাপাড়া রিপোর্টার ইউনিটি, কলাপাড়া চেয়ারম্যান এসোসিয়েশন, কলাপাড়া সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, ডেভেলপমেন্ট ফাউন্ডেশনসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন স্বেচ্ছাসেবী সংগঠন।

