তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের কাটাখালী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি অসহায় পরিবারের বসতবাড়ি, রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে গরু, ছাগলসহ হাঁস-মুরগি আগুনে পুড়ে মারা গেছে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাটাখালী গ্রামের মৃত গহর আলীর পরিবারের বসতবাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘরে। এলাকাবাসীর ধারণা, গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
আগুনে পরিবারের বসতবাড়ি, রান্নাঘর ও গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে যায়। একই সঙ্গে গোয়ালঘরে থাকা গরু, ছাগল ও হাঁস-মুরগিও আগুনে পুড়ে মারা যায়। এতে পরিবারের প্রায় ১০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে অগ্নিকাণ্ডের পরপরই তালা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও দীর্ঘ সময় পার হলেও ফায়ার সার্ভিসের কোনো গাড়ি ঘটনাস্থলে পৌঁছেনি বলে স্থানীয়দের অভিযোগ।
খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে।
স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.