নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
বাগেরহাটের কচুয়ায় আলহাজ্ব সরদার বজলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে কচুয়া ডিগ্রি কলেজ মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। মানবতার সেবায় এ ধরনের আয়োজন স্থানীয় মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধি করে।” তিনি ফাউন্ডেশনের এমন সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।
বিএনপি নেতা তৌহিদুল ইসলামের সঞ্চালনায় এবং আলহাজ্ব সরদার বজলুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান সরদার জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসান, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মো. মোজাফফর রহমান আলম, জেলা বিএনপি নেতা নেয়ামুল নাসির আলাপ, ফকির তরিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত কয়েক হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

