Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় দাদার লালসার শিকার শিক্ষার্থী অন্তসত্তা, দাদা গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি
মার্চ ১৩, ২০২৬ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে প্রতিবেশী দাদার লালসার শিকার হয়েছে এক স্কুল ছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী অন্তসত্তা হয়েছে। এ ঘটনায় দাদা মোহসিন আলীকে গ্রেপ্তার করে শুক্রবার জেলহাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার ভগবানপুর গ্রামে।

আটককৃত মুহসিন আলী উপজেলার মৃত মছির উদ্দিন ওরফে ভুসির ছেলে এবং ভুক্তভোগী শিক্ষার্থী স্থানীয় একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।

থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীর বাবা অন্যত্র বিয়ে করে ঘর-সংসার করে। তার নিজের মা বেঁচে নেই। সে তার দাদীর কাছে থাকে। প্রতিবেশী দাদা মোহসিন তার অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে অর্থের প্রলোভন দিয়ে ধর্ষন করে। ধর্ষনের কিছুদিন অতিবাহিত হলে তার শরীরে পরবর্তন দেখা দেয়। পরে পরীক্ষা-নিরিক্ষা করে রিপোর্ট আসে সে অন্তসত্তা। তখন তার কাছে জানতে চাইলে সে জানায় দাদা মোহসিন তাকে ধর্ষণ করেছে। এরপর তার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে বৃহস্প্রতিবার রাতে থানা পুলিশ মোসিনকে গ্রেপ্তার করে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো, লুৎফর রহমান জানান এ বিষয়ে থানায় ধর্ষণ মামলা হয়েছে। আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।