Nabadhara
ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

সাতকানিয়ার কেরাণীহাটে ‘ইফতার উইথ লিটল স্টার’ আয়োজন, এতিম শিশুর অংশগ্রহণ

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
মার্চ ১৪, ২০২৬ ৪:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরাণীহাটস্থ সি ওয়ার্ল্ড রেস্টুরেন্টে শতাধিক এতিম ও হাফেজি পড়ুয়া শিক্ষার্থীদের সম্মানে এক ব্যতিক্রমী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‘ইফতার উইথ লিটল স্টার’ শিরোনামে আনন্দঘন এ আয়োজন করে আর্তমানবতার সেবায় নিয়োজিত সংগঠন কেফায়েত উল্লাহ ট্রাস্ট।

অনুষ্ঠানে উপজেলার চারটি মাদরাসা ও এতিমখানার প্রায় ১২০ জন এতিম শিশু ও শিক্ষার্থী অংশগ্রহণ করে। ইফতারের আগে শিশুরা পবিত্র কোরআন তেলাওয়াত, ইসলামিক কুইজ ও সৃজনশীল প্রতিযোগিতায় অংশ নেয়। এতে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীসহ অংশগ্রহণকারী সকল শিশুর হাতে আকর্ষণীয় পুরস্কার ও বিশেষ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি সমন্বয় করেন বিশিষ্ট সামাজিক উদ্যোক্তা ও সমাজকর্মী এস. সাইফুল ইসলাম। তিনি বলেন, কেফায়েত উল্লাহ ট্রাস্ট দীর্ঘদিন ধরে সমাজের অবহেলিত ও এতিম শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে।এই আয়োজনের মাধ্যমে এতিম শিশুদের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য।

ইফতার মাহফিলে ট্রাস্টের স্বেচ্ছাসেবক ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে এতিম শিশুদের দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।