মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী ( নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুড়ি উপজেলায় মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষে খালিয়াজুড়ি উপজেলা হল রোমে ১৩ ই মার্চ রোজ শুক্রবার সকাল ১১ টার সময় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য অফিসার মোঃ মাহবুবুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা মেজিষ্ট্রট ( ভারপ্রাপ্ত ) সুখময় সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বন,মৎস্য, প্রাণী সম্পদ উইং,বাংলাদেশ পরিকল্পনা কমিশন এর অতিরিক্ত সচিব ডঃ অঞ্জন কুমার দেব রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের মৎস্য অধিদপ্তরের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস।
বক্তব্য রাখেন, খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম, বীর মুক্তি যোদ্ধা অমলেন্দু দেব রায়, খালিয়াজুড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তারাপ্রসন্ন দেব রায়,
উপস্থিত ছিলেন বিএনপি সহ সভাপতি আলী হাসান চৌধুরী পিন্টু, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ বর্মণ,জহরলাল দেব রায়, সমাজ কর্মী মোহন দেব রায়, খালিয়াজুড়ি উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ, সাংবাদিক সেলিম আহমেদ, মৎস্য খামারী গোলাম ফারুক চৌধুরী, বিভিন্ন গ্রামের মৎস্য খামারী সহ প্রায় শতাধিক মানুষ।
প্রধান অতিথি ডঃ অঞ্জন কুমার দেব রায় বলেন খালিয়াজুড়ি উপজেলায় অনেক পুকুর,হাওর, খাল,বিল,নদী রয়েছে। উক্ত উপজেলার হাওর, খাল, বিল, নদী গুলোকে আমরা খননের মাধ্যমে গভীরতা তৈরি করে বর্তমান সরকারের খাল খনন কর্মসূচীর অঙ্গীকার বাস্তবায়ন করতে চাই। পাশাপাশি মৎস্য পালনের জন্য অবয়আরন্য ( আশ্রয়স্থল ) তৈরি করে উক্ত উপজেলাকে মৎস্য ভান্ডার হিসাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ইহাতে বাংলাদেশের প্রতিটি মানুষের মৎস্য চাহিদা পুরণসহ বিদেশে মৎস্য রপ্তানি করে বৈদেশিক বাণিজ্যে সফলতা অর্জন করা সম্ভব হবে।

