স্টাফ রিপোর্টার, নড়াইল
আর মাত্র কয়েকদিন পর পবিত্র ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে নড়াইলে জমে উঠেছে কেনাকাটার ধুম। জেলার বিভিন্ন মার্কেট ও বাজারে ক্রেতাদের ভিড়ে সরগরম হয়ে উঠেছে ঈদ বাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাবেচা।
শনিবার (১৪মার্চ) সকালে জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সড়কের পাশে ছোট-বড় দোকান ভাড়া নিয়ে নতুন ব্যবসায়ীরাও ফ্যাশন হাউজ ও তৈরি পোশাকের দোকান খুলেছেন। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ক্রেতাদের ভিড়। বিশেষ করে সন্ধ্যার পর মার্কেটগুলোতে ভিড় বেশি লক্ষ্য করা যাচ্ছে। এবারের ঈদে নারীদের পোশাকের মধ্যে ফারসি ড্রেস, গাউন, ফ্রক ও লেহেঙ্গার চাহিদা বেশি বলে জানিয়েছেন দোকানিরা। পাশাপাশি শিশু ও পুরুষদের জন্য পাঞ্জাবি, টি-শার্ট, গেঞ্জি ও ফতুয়ার বিক্রিও বেড়েছে।
ক্রেতা তানিয়া বেগম ও নিপু আক্তার বলেন,বাচ্চাদের জন্য নির্দিষ্ট বাজেট নিয়ে বাজারে এলেও পোশাকের দাম বেশি হওয়ায় সবকিছু কেনা সম্ভব হচ্ছে না। তবে এবারের ঈদে ফারসি ড্রেস বেশ জনপ্রিয়। বাচ্চার জন্য কিনেছি, নিজের জন্যও একটি নিয়েছি। তবে কিছু পোশাকের দাম একটু বেশি মনে হয়েছে।
নড়াইলের শুভেচ্ছা ফ্যাশনের মালিক বলেন,“এবার নারী ক্রেতাদের সংখ্যা বেশি। ফারসি ড্রেস, গাউন ও লেহেঙ্গার বিক্রি বেশি হচ্ছে। অন্য বছরের তুলনায় এবারের বিক্রি ভালো হবে বলে আশা করছি।
লোহাগড়া বাজারের সুমন গার্মেন্টসের পরিচালক সুমন বলেন,ঈদ সামনে রেখে নতুন নতুন শাড়ি ও কাপড়ের কালেকশন আনা হয়েছে। ক্রেতাদের সাধ্যের মধ্যেই দাম রাখার চেষ্টা করছি।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আলÑমামুন শিকদার শনিবার(১৪মার্চ) সকালে বলেন, ঈদ উপলক্ষে মার্কেটগুলোতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। সাধারণ পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা পুলিশও দায়িত্ব পালন করছে, যাতে কোনো ধরনের চুরি বা ছিনতাইয়ের ঘটনা না ঘটে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.