নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে শনিবার (১৪ মার্চ) র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক, ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ এম এম মিজানুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমনসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
র্যালি শেষে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ প্রতিষ্ঠানকে পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরেন। স্বাস্থ্য বিভাগ সিদ্ধান্ত নিয়েছে, প্রতি সপ্তাহের শনিবার এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।
এদিন নরসিংদীর দুইটি ১০০ শয্যা হাসপাতাল এবং জেলার পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ১০টায় একযোগে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.