নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পোরশায় সাপের কামড়ে মেহেদী হাসান (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার পূর্ব রাতে চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
নিহত মেহেদী হাসান উপজেলার নিতপুর মাস্টার পাড়া হাফেজিয়া মাদ্রাসার হেফজ্ বিভাগের ছাত্র ও মাস্টারপাড়া এলাকার ট্রাক্টর চালক জসীম উদ্দিন (জসু) এর ছেলে।
জানা যায়, শুক্রবার সন্ধায় আগে বাড়ির পাশের গোয়ালঘরে নেট টাঙ্গানোর সময় তাকে সাপে কামড়ে দেয়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত পোরশা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। সেখানে তাকে ভ্যাকসিন দেওয়া হয়। এরপরেও তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। তাকে রাজশাহী হাসপাতালে নেওয়ার নেওয়ার সময় পথিমধ্যে সে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.