নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলাতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, বদলগাছী প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। “সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পচ্ এর আওতায় ৫০ টি পরিবারের নিকট এসব ছাগল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুফলভোগীদের হাতে ছাগল তুলে দেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।
প্রতিটি পরিবারের জন্য ২ টি ছাগল, ৪টি থাম্বা, ২টি টিন, ৫টি ফ্লোর ম্যাট ও ৫০ কেজি খাবার উপকারভোগিদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিপা রানী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, বদলগাছী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জাকির হোসেন চৌধুরী।
এ সময় বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থিক স্বাবলম্বিতা অর্জন এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পের মাধ্যমে সুফলভোগীরা ছাগল পালন করে আয় বৃদ্ধি করতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রকল্পের সুফলভোগীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.