Nabadhara
ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা)
মার্চ ১৪, ২০২৬ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা)

‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মো. আবু আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. শাহনুর জামান।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আমিনুর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান, ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, ডা. নির্মল কুমার বিশ্বাস ও ডা. জাকারিয়া।

আলোচনা সভা শেষে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে ডাক্তার, নার্স, পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। বক্তারা ডেঙ্গু প্রতিরোধে আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।