Nabadhara
ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুরীতে জুয়ার আসর থেকে সাতজন আটক

Link Copied!

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি ( নেত্রকোনা ) প্রতিনিধি

নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলা চাকুয়া ইউনিয়নের বল্লী গ্রামের বাগান বাড়ীর জুয়ার আসর থেকে ১৩/৩/২৬ ইং তারিখ রোজ শুক্রবার ভোররাতে সাতজন জুয়ারিকে আটক করেছে থানা পুলিশ।

জানা যায়, খালিয়াজুড়ি উপজেলার চাকুয়া ইউনিয়নের বল্লী গ্রামের বাগান বাড়ীরতে দীর্ঘদিন ধরে উক্ত জুয়া খেলার আসর চলছে । গোপন সূত্রের ভিত্তিতে ঐ দিন রাত আনুমানিক ১’০০ টার দিকে বল্লী গ্রামের বাগান বাড়িতে এস আই মন্জুর রহমান ও তার পুলিশ বাহিনীর সদস্যরা গিয়ে বজলু মির্জার ছেলে জহুরুল ইসলাম মির্জার নিজের বসত বাড়ীতে পাকা ঘরের চারপাশে ঘেরাও করে, বল্লী কদমতলা গ্রামের আব্দুল হেকিম এর ছেলে লেলিন মিয়া (৪০), তালে নেওয়াজের ছেলে মোঃ ওয়াছেক মিয়া (৩২), বল্লী বড় পাড়ার কাতারু রহমানের ছেলে আবু সাঈদ (৪৫), বল্লী বাগান বাড়ীর আব্দুল কুদ্দুস তাং এর ছেলে মোহ জোসেফ তাং হোসেন তাং এর ছেলে মোঃ রাহুল তাং (৩৭) বজলু মির্জার ছেলে মোঃ জহুরুল ইসলাম মির্জা (৪৫) , বল্লী নতুন বাড়ীর শহীদ মিয়ার ছেলে মোঃ মোফাজ্জল মিয়ার উক্ত সাতজনকে ব্যক্তি আটক করে থানায় নিয়ে আসে।

এস আই মন্জুর রহমান বলেন এ সময় তাদেরকে আমরা জুয়ার আসর থেকে আটক করেছি। তাদের কাছে থেকে একটি মাদুর, একটি চাদর, পাঁচ প্যাকেট খেলার তাস ও নগদ ৫৩৪০/- পাঁচ হাজার তিনশত চল্লিশ টাকা উদ্ধার করা হয়।

খালিয়াজুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন বলেন,জুয়ারি আইনের আওতায় ৩/৪ দ্বারা তাদের নামে ১৩/৩/২৬ ইং তারিখে মামলা হয়েছে। মামলা নং নন এফ আই আর ৫, জিডি নং ৪২২, বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারা দিয়ে তাদেরকে নেত্রকোনা সদর কোর্টে প্রেরণ করা হয়েছে। মাদক ও জুয়ার বিষয় নিয়ে কোন আপুষ নাই। এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।