শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট)
পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের বাদশাহর পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো খেজুর উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন শুক্রবার দুপুরে সৌদি রিলিফ সেন্টার থেকে প্রাপ্ত ২০ কার্টন খেজুর উপজেলার ৬৫টি মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের কাছে তুলে দেন।
এ সময় উপজেলার শৈলদাহ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, ইসলামী আন্দোলন চিতলমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাৎ হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.