স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের নড়াগাতী থানায় ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা থানায় মামলা করলে অভিযুক্ত আলী মোল্যা কে (৪৫) গ্রেফতার করেছে নড়াগাতী থানা পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় নড়াগাতী থানার কলাবাড়ীয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত আলী মোল্যা নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের মাথাভাঙা গুচ্ছগ্রামের মৃত দুদু মোল্যার ছেলে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নে মাথাভাঙা গুচ্ছগ্রামের শুক্রবার সন্ধ্যায় এ ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি ঘরের পেছনে থাকা টয়লেটে গিয়ে প্রাকৃতিক কাজ শেষে বের হয়। এসময় অভিযুক্ত আলী মোল্যা শিশুটির মুখ বেঁধে বাড়ির অদুরে পানের বরজে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে তার চাচা এগিয়ে গেলে অভিযুক্ত ধর্ষক আলী পালিয়ে যায়।
পরে ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন আলী মোল্যা কে আটক করে নড়াগাতী থানা পুলিশের কাছে হন্তান্তর করেন। পরে শুক্রবার রাতেই এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নড়াগাতী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম শনিবার (১৪মার্চ) বিকালে বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। বিকালে গ্রেফতারকৃত আসামি কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.