পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশ বাসস্ট্যান্ড,ঘোড়াশাল রেলওয়ে স্টেশনে,কো-অপারেটিভ কলোনীসহ ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে পবিএ ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক পথশিশুদের মাঝে ঈদের রঙিন নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে পলাশ উপজেলা ছাএদলের সদস্য সচিব মো: মোস্তাফিজুর রহমান পাপন তার ব্যক্তিগত উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদের পোশাক তুলে দেন। নতুন পোশাক পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।
এসময় মোস্তাফিজুর রহমান পাপন বলেন, "সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো একটি মহৎ কাজ।ঈদ মানেই আনন্দ। নতুন পোশাক বিতরণ করে পথশিশুদের মাঝে হাঁসি ফুটাতে পেরে আমি নিজেও আনিন্দত "।
সমাজের সবাই এগিয়ে এলে আরো অনেক সুবিধাবন্চিত শিশুর মুখে হাসি ফোটানো সম্ভব।
নতুন জামা পেয়ে পথশিশু তিন্নি আনন্দে বলে উঠে, আমি ঈদের নতুন জামা পাইছি অনেক খুশি লাগতাছে। শিশু ফাতেমা বলল, ‘ঈদে নতুন জামা পড়বো, খুব ভালো লাগছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.