Nabadhara
ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

সিরাজগঞ্জ প্রতিনিধি
মার্চ ১৪, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।

শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন এলাকা, পরিষদের আবাসিক এলাকার পুকুর ও জলাশয় পরিষ্কার করা হয়। অভিযানে জমে থাকা আবর্জনা অপসারণ ও মশার প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

এ অভিযানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কাজিপুর পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা অংশগ্রহণ করেন।

এসময় ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বর্ষা মৌসুমের আগেই ব্যক্তি পর্যায়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। এ জন্য বাড়ি, আঙিনা, ড্রেন ও জলাধার পরিষ্কার রাখার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের আহ্বানে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে।

স্থানীয়রা জানান, ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত চালু থাকলে মশাবাহিত রোগ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।