Nabadhara
ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মার্চ ১৪, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তহিদুল ইসলাম (৪০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে যশোর-চুকনগর সড়কের সুন্দলপুর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তহিদুল ইসলাম পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার ভোগতি গ্রামের জোনাব আলীর ছেলে। তিনি পেশায় একজন মাছের চালানি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকালে তহিদুল ইসলাম ব্যবসায়িক কাজে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে মনিরামপুর বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সুন্দলপুর বাজারের কাছে পৌঁছালে তাঁর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তার ওপর ছিটকে পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিনের মতো ব্যবসায়িক কাজের জন্যই তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। এই অকাল মৃত্যুতে এলাকায় ও নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।