বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে ভরপাশা ইউনিয়নের কৃতি সন্তান প্রবাসী মোস্তাফিজুর রহমান মাহমুদ সিকদারের উদ্যোগে শনিবার (১৪ মার্চ) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলের আয়োজন করা হয় ভরপাশা ইউনিয়নের জামিনা মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হাসনাইনিয়া হিফজুল কুরআন নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে।
মাহফিলে বক্তারা বলেন, প্রবাসী মোস্তাফিজুর রহমান মাহমুদ সিকদার সবসময় এলাকাবাসীর সুখ-দুঃখে পাশে থাকেন। তিনি আশ্বাস দিয়েছেন, জীবদ্দশায় ভরপাশা ইউনিয়নের সেবায় অবদান রাখতে এবং উন্নয়নের কাজের মাধ্যমে এলাকাকে আধুনিক, পরিকল্পিত ও বৈষম্যহীন একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সচেষ্ট থাকবেন। আগামী ভরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান।
মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, গণতান্ত্রিক পরিবেশের উন্নয়ন এবং বিশেষ করে ভরপাশা ইউনিয়নের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.