শাহীনআহমেদ,ভেদরগঞ্জ(শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুরের সখিপুরে এসএসসি ২০২৩ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সখিপুরের হাজী শরীয়তউল্লাহ কলেজ মাঠে এ আয়োজন করা হয়। এতে এসএসসি ২০২৩ ব্যাচের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইরাম সরদার। তিনি বলেন, “রমজান মাস আমাদের সংযম, ত্যাগ ও মানবিকতার শিক্ষা দেয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হয়। ভবিষ্যতে তোমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে সমাজের কল্যাণে কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ভালো কাজে একত্র হওয়াই তরুণদের প্রধান শক্তি হওয়া উচিত।”
অনুষ্ঠানে এসএসসি ২০২৩ ব্যাচের শিক্ষার্থীরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজন শেষে সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

