দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে উপজেলার বালিরদিয়াড় মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়।
মরিচা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি শাহীন আলমের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ মাওলানা মো. বেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নায়েবে আমির আরজ উল্লাহ, সহকারী সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বুলবুল, শিক্ষক এনামুল হক, অর্থ সম্পাদক আহসানুল হক, আলহাজ্ব খলিলুর রহমান এবং সাইফুল ইসলাম মোহনসহ স্থানীয় নেতৃবৃন্দ। ইফতার অনুষ্ঠান পরিচারনা করেন জুয়েল মাস্টার।
ইফতার মাহফিলে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়-নৈতিকতা প্রতিষ্ঠা, মানবকল্যাণে কাজ করা এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.