Nabadhara
ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

MEHADI HASAN
মার্চ ১৫, ২০২৬ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুরে ইয়াবা সেবনের সময় এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান উপজেলার সোনামুখী গ্রামে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে শহিদুল ইসলামের বাড়িতে ইয়াবা সেবনরত অবস্থায় তার ছেলে জহুরুল ইসলাম (৩৪) কে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার লুঙ্গির কোঁচা থেকে আরও ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)(গ) ধারায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

রাতেই দণ্ডপ্রাপ্ত আসামিকে কাজিপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রোববার সকালে তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।