Nabadhara
ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

অটোভ্যান চুরি বাড়ায় বকশীগঞ্জে মানববন্ধন

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৬ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে অটোভ্যান, অটোরিকশা চুরি ও ছিনতাই বেড়ে যাওয়া এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বকশীগঞ্জ স্বর্বস্তরের জনগণ এর ব্যানারে রোববার (১৫ মার্চ) দুপুরে বাসস্ট্যান্ড মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অটোরিকশা, অটোভ্যান চালক বিভিন্ন পেশাজীবী শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

উক্ত মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন, সদস্য সচিব আমির হোসেন, ফয়সাল আহমেদ, সাকিব হাসান ও মো. তামিম প্রমুখ।

শাহরিয়ার আহমেদ সুমন বলেন, বকশীগঞ্জে কিছুদিন ধরে ব্যাপক অটো রিকশা চুরির ঘটনা ঘটছে। শহরে সিসি ক্যামেরা থাকার পরও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। এখন পর্যন্ত কোন চোরকে আটক করতে পারে নি পুলিশ। তিনি আরও বলেন আজকের পর যদি চোরদের আটক করা না হয় পরবর্তীতে থানায় অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হব।

এসময় বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেনের কড়া সমালোচনা করেন শাহরিয়ার আহমেদ সুমন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।