Nabadhara
ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুড়িতে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

Link Copied!

মোহাম্মদ হাবিবুল্লাহ,খালিয়াজুড়ি(নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের মাইজপাড়াতে ১৪/৩/২৬ ইং তারিখ রাতে অভিযান চালিয়ে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

জানা যায় খালিয়াজুড়ি থানা এস আই নাজমুল হাসান ও তার পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে মেন্দিপুর গ্রামের মাইজপাড়া প্রান্তোষ দাসের বাড়ির পরিত্যক্ত চৌচালা টিনের ঘরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে থানা নিয়ে যায়।

এস আই নাজমুল হাসান বলেন ১৪ ই মার্চ রাত আনুমানিক ৯’৩০ মিনিটে সময় মেন্দিপুর গ্রামের মাইজপাড়ার প্রান্তোষ দাসের বাড়ির সামনে পরিত্যক্ত চৌচালা টিনের ঘরে অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ মোহনগঞ্জ উপজেলার হাটনাইয়া গ্রামের মামুন মিয়া অরফে পিচ্চি মামুন (৩২),তাহেনুর রহমান অরফে মিজানুর রহমান (৩২), এবং সিপন মিয়া (৪৫) নামক তিনজনকে আটক করে থানা নিয়ে আসা হয়।

খালিয়াজুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন বলেন, উক্ত তিনজন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং ৮(৩)১৬ দ্বারা গ্রেপ্তার দেখানো হয়েছে এবং ১৫/৩/২৬ ইং তারিখে বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারা তাদেরকে নেত্রকোনা সদর কোর্ট প্রেরণ করা হয়েছে। জুয়া / মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে জনস্বার্থে এ অভিযান নিয়মিত চালু থাকিবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।