রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মহানগর জামায়াতের সাবেক আমীর ও সাবেক কেন্দ্রীয় নায়েবে আমীর, জননন্দিত জননেতা প্রয়াত মরহুম আতাউর রহমানের স্মরণে আতাউর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ১৪ মার্চ, শনিবার।
আতাউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখার সম্মানিত সেক্রেটারি এবং ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের ডিরেক্টর (এডমিন) জনাব ইমাজউদ্দিন মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফাউন্ডেশনের অন্যতম সদস্য নাজির আহমেদ সুপ্ত ও আব্দুল্লাহ সাদিক আবির।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়।
এই অনুষ্ঠান সফল করার জন্য গতকাল থেকে যারা মেধা, শ্রম ও অক্লান্ত পরিশ্রম দিয়ে এবং সরাসরি সহযোগিতার মাধ্যমে ভূমিকা রেখেছেন, তাদের সকলের প্রতি আতাউর রহমান ফাউন্ডেশন এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাই।
এ সময় রাজশাহী মহানগর জামায়াতের সাবেক আমীর ও সাবেক কেন্দ্রীয় নায়েবে আমীর জননন্দিত জননেতা প্রয়াত মরহুম আতাউর রহমান , মরহুম আতাউর রহমানের স্ত্রী এবং কনিষ্ঠ পুত্র মরহুম ইনান মুস্তাহিদ সাকিব -এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
হে মহান আল্লাহ তায়ালা, আপনি তাদের সকলকে মাফ করে দিন, ক্ষমা করে দিন এবং পবিত্র রমজানের ইফতার ও দোয়ার উসিলায় তাদের জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.