শামীম শেখ,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি ও উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবর আলী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসরিন আক্তার ইতি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান, সহকারী শিক্ষা অফিসার আব্দুল কাদের, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি বোরহান উদ্দিন আহমেদ, মোঃ আব্দুল লতিফ, মোজাম্মেল হক,সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমূখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন বেতকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী মোল্লা।
তিনি দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি শিক্ষক সমিতির প্রয়াত সকল শিক্ষক ও তাদের পরিবারবর্গের জন্য দোয়া করেন।
ইফতার ও দোয়ার অনুষ্ঠানে শিক্ষক সমিতির সকল নেতৃবৃন্দ এবং সাধারন শিক্ষকরা অংশ নেন।
সভাপতির বক্তব্যে মোঃ বাবর আলী উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং গোয়ালন্দ উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সকলে মিলেমিশে কাজ করার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.