রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনা জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ পদে দায়িত্ব পাচ্ছেন সাবেক একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস. এম. মনিরুল হাসান (বাপ্পী)।
রোববার (১৫ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে মনিরুল হাসান বাপ্পীকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।
সাধারণত জেলা পরিষদে নির্বাচিত চেয়ারম্যান দায়িত্ব পালন করে থাকেন। তবে প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে প্রশাসক নিয়োগের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে আরও জানা গেছে, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে সারা দেশের ১১টি সিটি কর্পোরেশনেও প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার। তারই ধারাবাহিকতায় এবার খুলনা জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হলো।
রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ এস. এম. মনিরুল হাসান (বাপ্পী) অতীতে একাধিকবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন

