শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি
আজ রবিবার (১৫ মার্চ ২০২৬) সকাল নরসিংদীর পলাশ উপজেলা জিনারদী ইউনিয়নের ১, ২, ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। প্রতিজনকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে, যা প্রতি কেজি ১৫ টাকায় গণ্য করা হয়েছে।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই সময়ে সাধারণ মানুষের কষ্ট লাঘবে প্রশাসনের পক্ষ থেকে ঈদুল ফিতরের আগ মুহূর্তে নায্যমূল্যের চাল বিতরনের এই উদ্যোগ নেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাকিন মাশরুর খান এর উপস্থিতিতে চাল বিতরণ শুরু করেন। তিনি অত্যন্ত সুন্দর ও সুষ্ট ভাবে চাল বিতরন কার্যক্রম পরিচালনা করেন , যেন কোনো মধ্যস্বত্বভোগী নয়, বরং প্রকৃত গরিব ও দুস্থ মানুষরাই এই সুবিধা পায়। তিনি প্রতিটি পরিবারের জন্য বরাদ্দকৃত চালের সঠিক পরিমাণ নিশ্চিত করেন।
চাল বিতরণের পাশাপাশি তিনি উপস্থিত সাধারণ মানুষের অভিযোগ শোনেন এবং ভূমি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তা সমাধানের আশ্বাস দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (TCF)আন্জুমানারা,তদারকি অফিসার SAO- সুফিয়া বেগম,জিনারদী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান - খোরশেদ আলম, ডিলারসিপ-রোমান ভুইয়া।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.