যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগরে ঘুমন্ত অবস্থায় আগুনে দগ্ধ হয়ে শাহজাহান মোল্যা (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার স্ত্রী এ দুর্ঘটনায় বেঁচে গেলেও ঘরের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে।
রোববার ভোরে অভয়নগরের ভাঙাগেট লক্ষীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভোর চারটার দিকে শাহজাহান মোল্যার টিনশেড ঘরে আগুন দেখা দেয়। বৃদ্ধকে আগুনে দগ্ধ অবস্থায় দেখতে পান। তার স্ত্রী সময়মতো ঘর থেকে বেরিয়ে যান।
খবর পেয়ে ভোর সাড়ে চারটায় নওয়াপাড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, আগুনের প্রাথমিক উৎস বৈদ্যুতিক শর্টসার্কিট হতে পারে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম নুরুজ্জামান বলেন, এ পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.