যশোর প্রতিনিধি
যশোর শহরের সুতিঘাটা এলাকায় রবিবার রাত আটটার দিকে এক রিকশাচালককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নিহত আলমগীর (৪০) চাঁচড়া বড় মাদ্রাসা এলাকার মৃত রজব আলীর ছেলে। তিনি বর্তমানে ঝুমঝুমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয়দের ধারণা, হত্যাকারীরা তাকে হত্যা করে তার রিকশা ছিনতাই করেছে। পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় আলমগীরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার হাসিব আলী হাসান জানান, “আলমগীরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার মাথায় প্রচুর রক্তক্ষরণ দেখা গেছে।”
কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যা মামলার তদন্ত চলছে।
স্থানীয়রা জানিয়েছেন, একই স্থানে কয়েকদিন আগে একই ধরনের একটি হত্যাকাণ্ড ঘটেছিল। অল্প সময়ের মধ্যে এই ধরনের ঘটনা ঘটায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.