Nabadhara
ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কৃষক আতর শেখ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সিদ্দিক গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
মার্চ ১৬, ২০২৬ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আতর শেখকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সিদ্দিক (৪৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-১০। রোববার (১৫ মার্চ) রাতে রাজবাড়ী সদরের মাটিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সিদ্দিক রাজবাড়ী সদর থানার বেথুলিয়া খন্দকারপাড়া গ্রামের শফি শেখের ছেলে।

মামলার সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ৭টার দিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বেথুলিয়া এলাকায় সামসুল হক সূর্য গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রজব আলী শেখের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা বসতবাড়িতে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

হামলার সময় দেশীয় অস্ত্রের আঘাতে আতর শেখ, রাকিব, আব্দুল কুদ্দুস, শাহীন শেখ ও দুলালসহ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আতর শেখ মারা যান।

এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা (মামলা নং-২৩) দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য র‍্যাব-১০-এর সহযোগিতা চান।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে মাটিপাড়া বাজার এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি সিদ্দিককে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।