Nabadhara
ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মানুষের পাশে প্রশাসক কাওছার হোসেন

ঝালকাঠি প্রতিনিধি
মার্চ ১৬, ২০২৬ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি পৌরসভার প্রশাসক মোঃ কাওছার হোসেন একজন মানবিক অভিভাবক তাঁর মানবিকতা, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই পৌরসভার সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।

প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সবসময় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা নিয়ে কাজ করে যাচ্ছেন।ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তাঁকে সবসময় দেখা গেছে।

কেউ কোনো সমস্যা বা দুঃখ-কষ্ট নিয়ে তাঁর কাছে গেলে তিনি মনোযোগ দিয়ে তা শুনতেন এবং যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করতেন। অনেক ক্ষেত্রেই দেখা গেছে, সাহায্যের আশায় তাঁর কাছে আসা মানুষকে তিনি খালি হাতে ফিরিয়ে দেননি।স্থানীয়দের মতে, একজন প্রশাসনিক কর্মকর্তা হয়েও মানুষের প্রতি তাঁর আন্তরিকতা, সহানুভূতি ও মানবিক আচরণ সত্যিই প্রশংসার দাবিদার।

মানুষের সুখ-দুঃখের কথা শোনা এবং প্রয়োজন অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া—এসব কাজের মাধ্যমে তিনি খুব অল্প সময়েই সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। ঝালকাঠি পৌরসভার সাধারণ মানুষের কাছে মোঃ কাওছার হোসেন কেবল একজন প্রশাসনিক কর্মকর্তা নন, বরং একজন মানবিক অভিভাবক হিসেবেও পরিচিতি পেয়েছেন।

তাঁর কর্মনিষ্ঠা, সততা ও মানবিক মূল্যবোধ দীর্ঘদিন মানুষের মনে স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন এলাকাবাসী। পৌরবাসী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি একইভাবে মানুষের কল্যাণে কাজ করে যাবেন। তাঁর আগামীর পথচলা হোক আরও সুন্দর ও সফল—এমন শুভকামনাই জানিয়েছেন পৌরসভার সর্বস্তরের মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।