Nabadhara
ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি
মার্চ ১৬, ২০২৬ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৪টায় উপজেলা পরিষদের হলরুমে এ আয়োজন করা হয়। জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের সভাপতি ও সাংবাদিক মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকির।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মকবুল আহম্মেদ খান, ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মো. বায়েজিদ, আমতলী পৌর বিএনপির সদস্য সচিব মো. জালাল আহম্মেদ খান, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মো. কামরুজ্জামান, আমতলী সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মো. হারুন অর রশিদ এবং জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাদল তালুকদার।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম. সাঈদ খোকন, সাংবাদিক নাসির মাহমুদ, সাংবাদিক একেএম সোহেল, আমতলী উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. মনিরুল ইসলাম, আমতলী প্রেসক্লাবের সহসভাপতি মো. জসিম উদ্দিন হাওলাদার, সাংবাদিক নাসরিন শিপু, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. মহসীন মাতুব্বর, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সজিব, আমতলী বন্দর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, সাবেক কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন ফরহাদ, শিক্ষক মো. তৌহিদ কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।