মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মেহেরপুর জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে জাভেদ মাসুদ মিল্টনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সোমবার দুপুরে জেলা পরিষদে এসে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়া, সহকারি কর্মকর্তা সামিউল হকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর মিল্টন বলেন, “জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কাজ চালিয়ে যাব।’’
জাভেদ মাসুদ মিল্টন দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়। জেলা পরিষদের প্রশাসক হিসেবে তার যোগদানে জেলা বিএনপিসহ বিভিন্ন সামাজিক সংগঠন থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.