Nabadhara
ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

জামালপুর প্রতিনিধি 
মার্চ ১৬, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি 

জামালপুরে পবিত্র রমজান উপলক্ষে সরকারি আশেক মাহমুদ কলেজ সাংবাদিক সমিতি (সআমকসাস) পথচারী ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে। সোমবার (১৬ মার্চ) বিকালে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় থাকা প্রায় ৩০০ পথচারী, শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সআমকসাস সভাপতি ফারিয়াজ ফাহিম নিহাল। এ সময় সহ সভাপতি বাঁধন হোসেন, সাধারণ সম্পাদক শাওন মোল্লা, কার্যনির্বাহী সদস্য হৃদয় আহমেদ শাওনসহ অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।

বাঁধন হোসেন বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে সবসময় সত্য ও ন্যায়ের কথা বলে। তবে পেশাগত দায়িত্বের পাশাপাশি আমরা সমাজেরই অংশ। সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই আজ আমরা ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছি। আমাদের এই আয়োজন প্রমাণ করে, সাংবাদিকরা শুধু কলম ধরেই সীমাবদ্ধ নন, সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতেও আমরা একতাবদ্ধ।”

উক্ত কর্মসূচি মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে ইফতারের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সামাজিক সংহতি ও মানবিক দায়বদ্ধতা প্রকাশ পেয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।