Nabadhara
ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

দেশীয় অস্ত্রের আঘাতে শ্যামনগরে আহত ১

Link Copied!

আনিস সুমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে বংশীপুর ভাই ভাই এন্টার প্রাইজ এর মালিক মহববত আলী (৫৫)রক্তাক্ত জখম হয়।

খবর পেয়ে তার ভাই মিজানুর ও ছেলে শাহিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে ।

তিনি বংশীপুর গ্রামের মৃত মোহাম্মাদ আলী গাজীর ছেলে। তিনি জানান ভেটখালী, হরিনগর ও মুন্সিগঞ্জ বাজারে তার চাউলের দোকান রয়েছে।

তিনি ১৬ মার্চ সকালে ভেটখালী, হরিনগর ও মুন্সিগঞ্জ দোকান থেকে টাকা কালেকশন করে মোটর সাইকেলে বংশীপুর আশার পথে, শ্রীফলকাটি মসজিদের পাশে একই গ্রামের জাহাঙ্গীর মোড়লের সাথে দেখা হলে তার কাছে চাউলের পাওনা টাকা চাইলে কথা কাটাকাটির একপর্যায় তার হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে জাহাঙ্গীর ও তার দুই জামাতা মহববত আলীর বাম হাতে মাথায় ও চোয়ালে আঘাত করে, এবং তার কাছে ব্যাগের মধ্যে থাকা ১ লক্ষ ৭২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এর রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।