Nabadhara
ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

স্টাফ রিপোর্টার, নড়াইল
মার্চ ১৬, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা ও পূনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট, তিল ও মুগ বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলার ১ হাজার ৯৫০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।

কৃষকদের মাঝে বিনামূল্যে পাট, তিল ও মুগ বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা কর্মপরিষদ সদস্য, আলমগীর হোসেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা আমির হাদিউজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুল প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা বলেন,কৃষি প্রণোদনার আওতায় উপজেলার মোট ১ হাজার ৯৫০ জন কৃষককে এ বীজ দেওয়া হয়েছে। এরমধ্যে জনপ্রতি ১ কেজি পাট বীজ, ৫ কেজি ডি এপি ও ৫ কেজি এমওপি সার, জনপ্রতি ১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং জনপ্রতি ৫ কেজি মুগ বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ৫ কেজি করে দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।