কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
কচুয়ায় পবিত্র ঈদুল ফিতর (২০২৬) উপলক্ষে গরিব, দু:স্থ ও অসহায় জনসাধারণের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রদত্ত এ সহায়তা বিতরণ অনুষ্ঠানটি উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ মার্চ দুপুরে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে মানবিক সহায়তা বিতরণ করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। অনুষ্ঠানে জেলা ওলামা বিভাগের আমির অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, কচুয়া উপজেলা আমির মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, সদস্য সচিব মাওলানা শহিদুল ইসলাম, মোঃ শাকিল হোসেন ও ময়নুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলার মোট ১৪১ জন গরিব, অসহায় ও দু:স্থদের মাঝে এ দিন ৩ লাখ টাকা বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.