কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
কচুয়ায় ভৈরব ট্রেডার্সের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ১৬ মার্চ বিকাল ৫টায় কচুয়া উপজেলা প্রশাসন মিলনায়তনে ভৈরব ট্রেডার্সের প্রোপাইটার শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে সম্পন্ন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলাম কচুয়া উপজেলা শাখার আমীর মাওলানা রফিকুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন সিকদার, শ্রমিকদল নেতা সেখ জিল্লুর রহমান, খায়রুজ্জামান লাবু, নান্নু শেখ, শামীম হোসেন, সাবেক ছাত্রশিবির নেতা আরিফুল ইসলাম ভূঁইয়া এবং এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি রমজানের মাহাত্ম্য এবং ধর্মীয় মূল্যবোধ তুলে ধরার উদ্দেশ্যে আয়োজন করা হয়।

