গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে হেনা দবির খান ফাউন্ডেশনের উদ্যোগে জেলার সদর উপজেলাধীন পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া গ্রামে দেড় শতাধিক দু:স্থ পরিবারের মাঝে ঈদ সহায়তা বিতরণ করা হয়েছে। প্রতিবছরের মতো এ বছরও লুঙ্গি, শাড়ি ও নগদ অর্থ সম্বলিত উপহার প্রদান করা হয়েছে।
এছাড়াও পুখুরিয়া দারুল উলুম মাদ্রাসার উন্নয়নে নগদ এক লক্ষ টাকা প্রদান করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে পুখুরিয়া গ্রামে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক কেএম জাহিদ উদ্দিনের পক্ষে তাঁর ভাতিজা সোহেল খান এই সহায়তা প্রদান করেন।
ঈদ সহায়তা পেয়ে পুখুরিয়ার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক খান, অদুদ সরদার, ইউনুস শেখ, জাকের খান সহ দেড় শতাধিক নারী-পুরুষ তাদের সন্তোষ প্রকাশ করেন এবং ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
ফাউন্ডেশনের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে উৎসাহ ও আনন্দের ঢেউ সৃষ্টি করেছে এবং সমাজসেবার প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকারকে প্রতিফলিত করেছে।

