কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলায় সৌদি আরব সরকারের পাঠানো খেজুর উপজেলা অন্তর্গত ৬৪টি মাদরাসা, এতিমখানা এবং লিল্লাহ বোর্ডিং-এ বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে খেজুর বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও প্রতিনিধি, সাংবাদিক এবং অন্যান্য স্থানীয়রা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী বলেন, “প্রতিষ্ঠানের সংখ্যার তুলনায় বরাদ্দ কম হওয়ার কারণে কিছু প্রতিষ্ঠান বাদ পড়েছে। আগামীতে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরও বরাদ্দ প্রদান করা হবে।”
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির জানান, “উপজেলার বিভিন্ন হাফেজিয়া মাদরাসা, এতিমখানা এবং লিল্লাহ বোর্ডিং-এ বরাদ্দকৃত খেজুর বিতরণ করা হয়েছে। সব কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে প্রতিষ্ঠান প্রধান ও প্রতিনিধিদের হাতে সরাসরি তুলে দেওয়া হয়েছে।”
এতে এলাকার মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থী ও সেবাপ্রাপ্তরা খুশি ও সন্তুষ্টি প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.